বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

কমলগঞ্জে শিক্ষার্থীর মাঝে কাওছার হায়দরী- জাহানারা হায়দরী শিক্ষা বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক / ১২১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ২০ জন দরিদ্র অসহায় শিক্ষার্থীদের মাঝে কাওছার হায়দরী- জাহানারা হায়দরী শিক্ষা বৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ১২ টায় শমশেরনগর এ এ টি এম বহুমুখী উচ্চবিদ্যালয় মিলনায়তনে ২০ জন শিক্ষার্থীদের মাঝে মোট ৭০ হাজার টাকা প্রদান করা হয়।

শমশেরনগর এ এ টি এম বহুমুখী উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বৃত্তি প্রদান করেন কাওছার হায়দরী-জাহানারা হায়দরী শিক্ষা বৃত্তি ফান্ডের সভাপতি সাবেক পুলিশ সুপার কাওছার আহমদ হায়দরী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শমশেরনগর হাসপাতাল কমিটির আন্তর্জাতিক সমন্বয়ক ময়নুল ইসলাম খান ময়নু, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, এখলাছ আহমদ হায়দরী।

প্রধান অতিথি কাওছার আহমদ হায়দরী বলেন, তার ছেলে আমেরিকায় একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে। তার পরামর্শে কাওছার- জাহানারা হায়দরী শিক্ষা বৃত্তি ফান্ড গঠন করা হয়। আজ একটি মাদ্রাসার ১০ জন দরিদ্র অসহায় শিক্ষার্থীদের মাঝে ২ হাজার টাকা করে ও এ এ টি এম বহুমুখী উচ্চবিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীর মাঝে ৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা প্রদান করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে এক বছরের মাসিক ফি ও আনুষঙ্গিক ব্যয় হিসাব করে বৃত্তির এ টাকা প্রদান করা হয়। তিনি আরও বলেন, আগামীতে আর বড় আকারে শিক্ষা বৃত্তি প্রদান করার ভাবনা রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর