শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

মামলায় আসামি; দেশে ফিরতে ভয় স্বেচ্ছাসেবকলীগ নেতার

কমলগঞ্জ প্রতিনিধি / ৯৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

মামলা ও হামলার ভয়ে দেশে ফিরতে পারছেন না যুক্তরাজ্য প্রবাসী ও কমলগঞ্জ উপজেলার সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। গত বছরের জুলাই ও পাঁচ আগষ্ট পর্যন্ত বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে বিগত আওয়ামীলীগ সরকারের ছাত্রলীগ, যুবলীগ ও কতিপয় পুলিশের হামলা ও আক্রমনে শত শত শিক্ষার্থী নিহত ও আহত হয়েছেন। সে সময়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলায় বর্তমানে অনেকেই কারাবরন করছেন।

জানা যায়, গত বছরের জুলাই মাসে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন দমনে সাবেক আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের সন্ত্রাসীদের দ্বারা শিক্ষার্থীদের উপর গুলি ও সশস্ত্র হামলা চালিয়ে ব্যাপক সংখ্যক শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটে।

এসময়ে জেলা পর্যায়েও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সশন্ত্র হামলার ঘটনা ঘটেছে। সে সময়ে হামলার ঘটনায় কমলগঞ্জের স্বেচ্ছাসেবক লীগ সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে হুকুমদাতাসহ ১৫০ জনকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করা হয়।

যুক্তরাজ্য প্রবাসী আব্দুল্লাহ আল মামুনের অভিযোগ, আমার দেশের বাড়িতে মা-বাবার কাছে হুমকি, ধামকি প্রদান করা হচ্ছে। মামলার আসামী হওয়ায় এখন আতঙ্কিত। দেশে ফিরলে মামলা, হামলার হুমকিও দিচ্ছে। তাই আতঙ্কগ্রস্ত আছি এবং বর্তমানে দেশে ফেরা আমার জন্য অনিরাপদ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর