শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় দম্পতি আটক কমলগঞ্জে প্রবাসীদের উদ্যোগে অসহায় মহিলার বাড়ি সংস্কার কোয়ার্টার থেকে কমলগঞ্জের চাকরিজীবী তরুণীর ঝু/লন্ত মর/দেহ উ/দ্ধার কোটি মানুষের ভালোবাসা নিয়েও বাঁচানো গেল না কনটেন্ট ক্রিয়েটর আবু সাঈদকে, অনুদানের টাকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন কমলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭ জন পলাতক আসামী মৌলভীবাজারে সরকারের ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং চিকিৎসা সেবা থেকে বঞ্চিত লক্ষাধিক চা শ্রমিক; বন্ধ ক্যামেলিয়া হাসপাতাল খুলে দেওয়ার দাবিতে কমলগঞ্জে মানববন্ধন ফেনীতে পোল্ট্রি ফার্মে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কমলগঞ্জের যুবকের মৃত্যু ১ ঘণ্টা ৫০ মিনিটে পাকিস্তানের শেষ ৭ উইকেট নিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের বসতবাড়ি থেকে বিষধর গোখরা সাপ উদ্ধার

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত আহত -২

ডেস্ক রিপোর্ট / ২৬০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে হামদান সোহান (২১) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুইজন আহত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সকালে চৈত্রঘাট ব্রীজের পাশে এ ঘটনাটি ঘটে।

নিহত হামদান সোহান মৌলভীবাজার শহরের মুসলিম কোয়াটার এলাকার মঈন আহমদ এর ছেলে সে মৌলভীবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এসময় গুরুত্বর আহত হয়েছেন নাছির মিয়া (১৭) ও মিনহাজ মিয়া (১৮)। তারা দুজনই মৌলভীবাজার সদর থানার মুসলিম কোয়াটারের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালবেলা হামদান সোহান সহ ৩জন একটি মোটরসাইকেলে চৈত্রঘাট ব্রীজের কাছে কালীমন্দীর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়,পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সোহানকে মৃত ঘোষনা করে কর্তব্যরত চিকিৎসক।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, ‘দুর্ঘটনার খবর শুনে আমরা পুলিশ পাঠিয়েছি। হামদান সোহান নামে ১জন মারা গেছে। এসময় আরও দুই আহত হয়েছেন। বর্তমানে নিহত হামদান সোহানের লাশ মৌলভীবাজার মর্গে আছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর