বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
লাউয়াছড়াসহ তিন বন বিটে পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, মানবেতর জীবন সিপিজি সদস্যদের জুড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ কমলগঞ্জে জমি নিয়ে বিরোধ: স্বামী-শাশুড়িকে কুপিয়ে জখম, নারীকে শ্লীলতাহানির অভিযোগ কমলগঞ্জে দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ মানবিক কর্মকাণ্ডে মানুষের ভালোবাসা অর্জন করতে চান কমলগঞ্জের শামীম আহমেদ কমলগঞ্জে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপির পূজার উপহার বিতরণ অডিও কল রেকর্ড ফাঁস করে হেয় প্রতিপন্নের অভিযোগ যুবদল নেতার কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বসতবাড়ির রাস্তা দখলচেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকি

কন্যা দিবস

শেখ সেলিনা আক্তার প্রিয়া / ২৫০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

‘কন্যা দিবস’

কন্যা দিবস কোনো আলাদা দিবস কি?
আমার একটা খোদার আর্শীবাদ স্বরূপ কন্যা আছে,
আমি তাই তো পূর্ণতায় পূর্ণ আছি,
রাব্বুল তুমি সুখে রেখো আমার কন্যা কে,
এই মননেই সর্বদাই হয় মায়ের আর্জি।
প্রবাহমান সময়ের গতিতে কন্যা,
দিনে দিনে একটু একটু করে হচ্ছে বড়,
নিয়তির বিধান মতো চলে যাবে পরের ঘর,
মায়ের মন সেই কথা ভেবে হয় ভারাক্রান্ত ব্যাকুল,
আমার কন্যা কি তাহলে হবে আমার পর!
রাব্বুল তোমার এ কেমন উইল,
মায়ের কলিজা ছেঁড়া কন্যা হয় পরের ফল,
সারাজীবন বয়ে বেড়াতে হয় নিয়তির কর্মফল,
কন্যা কে মোর সততায় ও নিষ্ঠায় রেখো মাবুদ
হয় না যেন বিফল,
কন্যা আমার সুখের ফোয়ারা নিয়ে থাকুক সদা চঞ্চল,
কল্পবিলাসে গড়া সাঁঝবাতি গুলো হয় যেন সফল।

শেখ সেলিনা আক্তার প্রিয়া

কবি ও লেখক


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর