শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

জাতিসংঘ প্রতিনিধি দল ঢাকায়, সরকারের সঙ্গে আলোচনা শুরু

অনলাইন ডেস্ক / ১৫৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক শেষে মিডিয়ার সঙ্গে কথা বলেন রোরি মুঙ্গোভেন। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ডসহ সামগ্রিকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে প্রাথমিক তথ্যানুসন্ধানের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতিসংঘ প্রতিনিধি দল।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অফিসের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক দিয়ে তাদের আলোচনা শুরু করেছে।

বৈঠকের পর হাইকমিশনার দপ্তরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেন বলেন, ‘আমরা প্রাক-অনুসন্ধানী ছোট একটি দল এসেছি। সরকার এবং বাংলাদেশের জনগণকে এ বিষ‌য়ে কীভাবে সহায়তা করতে পারি তা নিয়ে আলোচনা হয়েছে।’

তি‌নি বলেন, ‘এই প্রেক্ষাপটে আমার অফিস অন্তর্বর্তীকালীন সরকার, নাগরিক সমাজ ও বাংলাদেশের জনগণকে যেকোনো সহায়তা করতে রাজি আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার, উপদেষ্টা, কয়েকটি মন্ত্রণালয়, সুশীল সমাজের সঙ্গে কথা বলে আপনাদের চাহিদা এবং অগ্রাধিকার সম্পর্কে জানাব। এ বিষ‌য়ে হাইকমিশনারের অফিস কীভাবে সহায়তা করতে পারে সেটি বুঝব।

জাতিসংঘের যে দলটি বর্তমানে বাংলাদেশ সফর করছে সেটি তদন্ত দল নয় ব‌লেও জানান রোরি মুঙ্গোভেন।

জাতিসংঘের তিন সদস্যের প্রতিনিধি দলটি এর আগে বুধবার মধ্যরাতে ঢাকায় পৌঁছায়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর