শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

শিক্ষক নেতাদের সঙ্গে কাদেরের বৈঠক স্থগিত

অনলাইন ডেস্ক / ১২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

প্রত্যয় স্কিম সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বৈঠকে বসার কথা থাকলেও সেটি স্থগিত হয়েছে।

আজ সকালে এ বৈঠক হওয়ার কথা ছিল।

বৈঠক স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব মো. নিজামুল হক ভূঁইয়া।

তিনি বলেন, ‘আজকে আমাদের বৈঠক হওয়ার কথা ছিল। আমরা সেভাবে প্রস্তুতিও নিয়েছি। পরে আমাদের জানানো হয়, রাষ্ট্রীয় প্রোগ্রাম থাকায় ওবায়দুল কাদের সাহেব বৈঠকে থাকবেন না। ফলে এই বৈঠক স্থগিত করা হয়, তবে আমাদের আন্দোলন চলবে।’

এর আগে গতকাল নিজামুল হক বৈঠক হওয়ার বিষয়টি জানিয়ে বলেন, ‘মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব আমাদেরকে ফোন দিয়েছেন, আমাদের আন্দোলন নিয়ে কথা বলেছেন আর বলেছেন আমাদের সাথে তিনি বসবেন। এরপর তিনি আমাদেরকে যেতে বললেন সেখানে।

‘এই মিটিংটা হওয়ার কথা ছিল (বুধবার) সন্ধ্যায়। কিন্তু উনার সেসময় সাভারে মিটিং থাকার কারণে আগামীকাল (আজ) সকালেই মিটিংয়ের সময় তিনি নির্ধারণ করেছেন।’

অধ্যাপক নিজামুল সে সময় বলেছিলেন, “গতকাল (পরশু) মাননীয় শিক্ষামন্ত্রীর সাথেও আমাদের কথা হয়েছে। তিনি আমাদের বলেছেন, ‘আমরা আপনাদের বিষয়টি নিয়ে কাজ করছি। কিছু বিষয়ে আপনার সাথে সরাসরি কথা বলব। আমি আপনাদের ডাকব।’”


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর