রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন জুড়ীর সাংবাদিক আব্দুস সবুর ও তার স্ত্রী

জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতাঃ / ১৩৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩ জুলাই, ২০২৪

সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাক ও প্রাইভেট কার সংঘর্ষে সাংবাদিক আব্দুস সবুর (২৭) ও তার স্ত্রী রাহেনা আক্তার (২২) নিহত হয়েছেন। গত সোমবার (১ জুলাই) সন্ধ্যা সিলেট ওসমানী বিমানবন্দর সংলগ্ন ধোপাগুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও ২জন আহত হয়েছেন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই প্রাইভেট কার যাত্রী ছিলেন।

আব্দুস সবুর জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউপির বড়ধামাই গ্রামের আব্দুল মালেকের ছেলে। সে জুড়ী প্রেসক্লাবের সদস্য ও জুড়ী অনলাইন প্রেসক্লাবে সাংগঠনিক সম্পাদক দায়িত্বরত ছিল। এ ছাড়াও জুড়ী রিপোর্টার্স ইউনিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার জুড়ী উপজেলা প্রতিনিধি ছিল।

সিলেট এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আর আহতদের উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আব্দুস সবুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাংবাদিক সংগঠন জুড়ী প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি জুড়ী, জুড়ী অনলাইন প্রেসক্লাব, জুড়ী রিপোর্টার্স ইউনিটি ও হাকালুকি নিউজ পরিবার।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর