সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

ব্রিজ ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস অটোরিকশা নদীতে, নিহত ৯

অনলাইন ডেস্ক / ১৫১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২২ জুন, ২০২৪
শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার চাওড়া ও হলদিয়া ইউনিয়নের সংযোগ সেতুটি পার হতে গিয়ে এ দুর্ঘটনার শিকর হয় বরযাত্রীবাহী মাইক্রোবাস ও একটি অটোরিকশা। ছবি: বাসস

বরগুনার আমতলী উপজেলায় বেইলি ব্রিজ ভেঙে মাইক্রোবাস ও অটোরিকশা সুবন্ধী নদীতে পড়ে নারী ও শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১০ জন নিখোঁজ রয়েছেন।

শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার চাওড়া ও হলদিয়া ইউনিয়নের সংযোগ সেতুটি পার হতে গিয়ে এ দুর্ঘটনার শিকর হয় বরযাত্রীবাহী মাইক্রোবাস ও একটি অটোরিকশা।

আমতলী থানার ওসি কাজী তোফাজ্জল হোসেন তপু জানান, হতাহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৯ জনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে দুইজন শিশু ও সাতজন নারী।

আমতলী ও পটুয়াখালীা ফায়ার সার্ভিস ও পুলিশ বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ করছেন। আমতলীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিক হাসান ঘটনাস্থলে থেকে উদ্ধার কার্যক্রম তদারকি করছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর