মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

পরীক্ষার হলে না গিয়ে প্রেমিকের বাড়িতে পরীক্ষার্থী

অনলাইন ডেস্ক / ৭৪৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

বরগুনার আমতলীতে দাখিল পরীক্ষা না দিয়ে বিয়ের দাবীতে প্রেমীকের বাড়িতে অনশনে বসেছে এক মাদ্রাসার শিক্ষার্থী। ২৪ ঘন্টার মধ্যে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছে ওই পরীক্ষার্থী।

বৃহস্পতিবার সকালে আমতলী উপজেলার পুর্ব চন্দ্রা গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, একটি মাদ্রাসা থেকে এবছর দাখিল পরীক্ষার্থী এক ছাত্রী চাওড়া ইউনিয়নের পুর্বচন্দ্রা গ্রামের হেলাল মৃধার ছেলে আরিফ মৃধার সঙ্গে প্রেমে জড়িয়ে পরেন। গত তিন বছর ধরে তারা চুটিয়ে প্রেম করেছেন এমন দাবী ওই পরীক্ষার্থীর। কিন্তু প্রেমিক বরিশাল বিএম কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ুয়া ছাত্র আরিফ মৃধা তাকে বিয়ে না করে কালক্ষেপন করতে থাকেন। বৃহস্পতিবার সকালে প্রেমিক আরিফের বাড়ীতে আসেন প্রেমিকা।

বৃহস্পতিবার সকাল ১০ টায় ছিল ওই প্রেমিকার দাখিল পরীক্ষা ছিল। তিনি পরীক্ষায় অংশ না নিয়ে প্রেমিক আরিফ মৃধার বাড়ীতে অনশনে বসেছেন। পরে ঘোষণা দেন ২৪ ঘন্টার মধ্যে তাকে আরিফ বিয়ে না করলে তিনি আত্মহত্যা করবেন। এ ঘটনার পরপরই আরিফ মৃধা ও তার পরিবার এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।

ওই দাখিল পরীক্ষার্থী বলেন, আরিফ মৃধা আমার সঙ্গে তিন বছর ধরে প্রেম করছেন। বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে একাধিকবার ধর্ষণ করেছে। আমিতো আমার সবই হারিয়েছি। বৃহস্পতিবার আমি এ বাড়ীতে আসার পর আরিফের মা আমাকে তার ছেলের সঙ্গে রাতে থাকতে দিয়েছেন এখন তারা পালিয়ে গেছে।

স্থানীয় ইউপি সদস্য মো. রুহুল আমিন বলেন, দুই পরিবার বসে সমাধান করতে বলেছি। সমাধান হয়েছে কি-না আমি জানি না।

এবিষয়ে জানতে আরিফ মৃধা ও তার পরিবারের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর