মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে নবাগত এসপির মতবিনিময় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমি দখলচেষ্টার অভিযোগ কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী

‘যতটুকু খাবার দরকার নিয়ে যান, অপচয় করবেন না’

অনলাইন ডেস্ক / ১৪২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৮ মে, ২০২৪

ক্ষুধার্ত পথচারীদের জন্য বাক্সে খাবার ও পানি রাখা হয়েছে। সেখানে লেখা আছে, ‘আপনার যা প্রয়োজন তা নিয়ে যান, খাবার অপচয় রোধ করুন। যার আছে সে দেবে, যার প্রয়োজন সে নেবে।’

এমন স্লোগানসহ বিভিন্ন স্লোগান দেয়ালে লেখা আছে। খাবার দেয়া ও নেয়ার ব্যাপারে কয়েকটি নির্দেশনাও রয়েছে সেখানে। সুবিধা বঞ্চিত মানুষ ও ক্ষুধার্তরা খাবার নিয়ে তাদের চাহিদা পূরণ করছেন।

‘ক্ষুধার্তের মুখে খাবার জুটুক, সবার মুখে হাসি ফুটুক’ এ স্লোগানে কুমিল্লায় সামাজিক সংগঠন আলোকিত বজ্রপুর এ ফুড ব্যাংক চালু করেছে।

নগরীর বজ্রপুর এলাকায় শুক্রবার সন্ধ্যায় ফুট ব্যাংকের উদ্বোধন করেন প্রয়াত অ্যাডভোকেট আবদুল মতিনের সহধর্মিণী নাজমা ইয়াসমিন।

সংগঠক হাসিবুল হাসান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ রানা চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, নাট্য অভিনেতা শাহজাহান চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক বদরুল হুদা জেনু, নগরীর ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী জিয়াউল হক মুন্না, কবি সৈয়দ তারেক, ইতিহাসবিদ আহসানুল কবীর, কুমিল্লা জেলা দলের সাবেক খেলোয়াড় মোস্তাফিজুর রহমান লেনিন, সংগঠক রফিকুল ইসলাম সোহেল ও রুবেল পাল।

স্বাগত বক্তব্য রাখেন, সংগঠক অচিন্ত্য দাস টিটু। পরে এসএসসি, এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।

সংগঠক রফিকুল ইসলাম সোহেল বলেন, ‘আলোকিত বজ্রপুরের উদ্যোগে আমরা এর আগেও বাসস্টপে লাইব্রেরি তৈরি করেছি। সেখানে অপেক্ষমাণ যাত্রীরা বই পড়েন। মানবতার দেয়াল তৈরি করেছি। সেখানে পুরাতন পোশাক জমা দেয়ার জন্য আহ্বান করেছি। যাদের দরকার তারা ওই দেয়াল থেকে জামা-কাপড় নিয়ে যায়।’

তিনি বলেন, ‘এবার পথচারীদের জন্য ফুড ব্যাংক তৈরি করেছি। খুব ভালো সাড়া পাচ্ছি। আমরা চাই মানুষ মানুষের কল্যাণে নিবেদিত হউক।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর