সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা কমলগঞ্জে নববিবাহিত স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, থানায় মামলা-অভিযোগ বন্যাকবলিত কমলগঞ্জে রুহি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ, ১০৫ পরিবারের পাশে লন্ডনপ্রবাসী ড. হাজ্বী শাহ্ আলম মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান কমলগঞ্জ ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড়

মাদ্রাসাছাত্র হত্যা: ১১ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক / ১৩২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৭ মে, ২০২৪
সাকিব হত্যা মামলার প্রধান আসামি আকবর।

নওগাঁর বদলগাছীতে চাঞ্চল্যকর মাদ্রাসাছাত্র সাকিব হত্যা মামলার প্রধান আসামি আকবরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে আকবরকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে মামলার পাঁচ আসামিই গ্রেপ্তার হলো।

গ্রেপ্তারকৃত আকবর হোসেন উপজেলার জাইজাতা গ্রামের বাসিন্দা। দীর্ঘ ১০ মাস ২০ দিন, অর্থাৎ প্রায় ১১ মাস পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

শুক্রবার দুপুরে বদলগাছী থানার ওসি মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে পুলিশ জানায়, মহাদেবপুর উপজেলার ফতেপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে সাকিব হোসেন ফতেপুর মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল। গত ১৯ জুন ভ্যান নিয়ে বাইরে গিয়ে আর বাড়িতে ফিরে না এলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার।

জিডি করার সপ্তাহখানেক পরে মাতাজিহাট রোডে গাবনা ভোবন ব্রিজের নিচে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পান। এরপর থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এরপর সাকিবের পরিবার মরদেহের পরিচয় শনাক্ত করে থানায় এজাহার দাখিল করে। এর ২৪ ঘণ্টার মধ্যে সাকিব হত্যার রহস্য উদঘাটনসহ হত্যায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে সাকিবকে হত্যা করা হয়েছে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তারা।

মামলার প্রধান আসামি আকবর হোসেন দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। ফলে আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এর এক পর্যায়ে গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ জানতে পারে আকবর নিজ বাড়িতে অবস্থান করছেন। সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষয় হয় পুলিশ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর