শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

মৌলভীবাজারে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট / ২৩৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৫ মে, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আছকির মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১৫ মে) দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের রজনপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। আছকির মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওয়াদুদ বক্স।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে জমিতে কাজের জন্য যান আছকির মিয়া। এ সময় জমিসংক্রান্ত বিরোধে মিছির আলি গং আছকিরসহ তার সাথে থাকা আরও ২ জনকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আছকির মিয়াকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ ও থানার ওসি মো. আলী মাহমুদ।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, ঘটনার পর থেকে মিছির আলি গং পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর