শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী

কমলগঞ্জে মণিপুরি বর্ণমালায় পরীক্ষা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট / ১৫১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

মণিপুরি ভাষাকে বাংলাদেশের প্রেক্ষাপটে বাঁচিয়ে রাখা ও বিকশিত করার প্রয়াস হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চবিদ্যালয়ে মণিপুরি ভাষা উৎসব পালন করা হয়।

শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশন করে জাতীয় পতাকা উত্তোলন করে উৎসবের উদ্বোধন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।

তার আগে বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের সভাপতি কবি এ, কে শেরাম সুচনা বক্তব্যে বলেন, মণিপুরি প্রজন্মের কাছে নিজস্ব বর্ণ, ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বাঁচিয়ে রাখতে গত ১৫ বছরের ধারাবাহিকতায় এবার ১৬ তম মণিপুরি ভাষা উৎসব ২০২৪ পালন করা হচ্ছে।

উদ্বোধন শেষের মণিপুরি ছেলেমেয়েদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চবিদ্যালয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে আসা ১০০ মণিপুরি শিক্ষার্থীদের অংশগ্রহণে মণিপুরি বর্ণমালায় পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বেলা ৩ টায় কবি এ, কে শেরামের সভাপতিত্বে আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পরিচালক কবি ও লেখক ড. তপন বাগচী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও অগ্নি শিখা সাহিত্য সংকলন সম্পাদক সুমন বণিক, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু প্রমুখ। মণিপুরি ভাষা উৎসব পালন উপলক্ষে বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের আয়োজনে বই মেলাও অনুষ্ঠিত হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর