শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

নরসিংদীতে পিকআপ-মাইক্রোবাস সংঘর্ষ: নিহত ৪, আহত ১০

অনলাইন ডেস্ক / ১৫০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪

নরসিংদীর মাধবদীতে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। তাদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে নরসিংদী সদর উপজেলায় মাধবদীর টাটাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঈদ করতে ঢাকা থেকে একটি যাত্রীবোঝাই মাইক্রোবাস ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিল। মাইক্রোবাসটি নরসিংদী সদর উপজেলার মাধবদী টাটাপাড়া এলাকার পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন চারজন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে আটজনের অবস্থা গুরুতর। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নরসিংদী সদর থানার ওসি মো. তানভীর আহমেদ গণমাধ্যমকে জানান, দুর্ঘটনায় চারজন মারা গেছেন। আহত হয়েছেন ১০ জন। নিহতদের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর