সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা কমলগঞ্জে নববিবাহিত স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, থানায় মামলা-অভিযোগ বন্যাকবলিত কমলগঞ্জে রুহি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ, ১০৫ পরিবারের পাশে লন্ডনপ্রবাসী ড. হাজ্বী শাহ্ আলম মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান কমলগঞ্জ ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড়

শ্রীমঙ্গল লেমন গার্ডেন ‘মিউজিক্যাল নাইট স্টেজ’ মাতাতে আসছেন বাংলাদেশের জনপ্রিয় ফোক শিল্পী আশিক

সালাহউদ্দিন শুভ / ২৭১ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

ক্লোজআপ তারকা খ্যাত সৈয়দ আশিক এখন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফোক শিল্পী। বিভিন্ন টেলিভিশন চ্যানেলের লাইভ শো, গান রেকর্ডিং ও দেশ বিদেশের স্টেজ শো নিয়ে ব্যস্ত সিডিউলে সময় পার করছেন এই শিল্পী। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের পরের দিন চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গল লেমন গার্ডেন রিসোর্টে ‘লেমন গার্ডেন মিউজিক্যাল নাইট স্টেজ’ মাতাতে আসছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী আসিক।

লেমন গার্ডেন রিসোর্ট সুত্রে জানা যায়, ঈদের পরদিন লেমন গার্ডেন মিউজিক্যাল নাইট স্টেজ মাতাতে আসছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফোক শিল্পী আশিক। তার সাথে আর ঢাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে এসে গান পরিবেশন করবেন তারা। এখানে টিকিটের কিছু মূল নির্ধারন করা হয়েছে। অনুষ্ঠানটি উপভোগ করার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছেন লেমন গার্ডেন রিসোর্ট কর্তৃপক্ষ।

লেমন গার্ডেন রিসোর্টের প্রতিষ্ঠাতা মো. সেলিম মিয়া জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের এ আয়োজন।ক্লোজআপ তারকা খ্যাত সৈয়দ আশিকসহ দেশের খ্যাতিমান শিল্পীরাও এখানে গান পরিবেশন করবেন। আশা করছি অনুষ্ঠানটি দেখার জন্য লোকসমাগন প্রচুর হবে। তিনি আরও বলেন, অনুষ্ঠান দেখার জন্য একটা নির্ধারিত মূল্য ঠিক করা হয়েছে।

যেমন—প্রথম ক্লাস-২ হাজার, দিত্বীয় ক্লাস দের হাজার ও তৃত্বীয় ১হাজার টাকা।

উল্লখ্য- বাউল শাহ আবদুল করিমের সঙ্গে কখনো দেখা হয়নি আশিকের। তবে করিমের গানই তাঁর প্রাণ। হবিগঞ্জের ছেলে সৈয়দ আশিকুর রহমান প্রায় ২০ বছর ধরে চর্চা করছেন এই বাউলের গান। সংগীতপ্রিয় মানুষ তাঁর কণ্ঠে করিমের গান সাদরে গ্রহণও করেছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর