বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

মোংলায় ৬ হাজার বস্তা সরকারি চাল নিয়ে বাল্কহেড ডুবি

অনলাইন ডেস্ক / ১৬৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১ এপ্রিল, ২০২৪

বাগেরহাটের মোংলায় ছয় হাজার বস্তা সরকারি চাল নিয়ে ‘এম ভি সাফিয়া’ নামের একটি বাল্কহেড ডুবে গেছে।

মোংলার পশুর নদীর মোহনায় ‘এমভি শাহাজাদা-৬’ নামের একটি লাইটার জাহাজের ধাক্কায় রোববার ৩১ মার্চ বিকেলে বাল্কহেডটি ডুবে যায়।

এদিকে ধাক্কা দেয়ার ঘটনায় এমভি শাহাজাদা-৬ নামের লাইটার জাহাজটিকে সন্ধ্যায় আটক করে নৌ পুলিশ।

বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনায় কেউ হতাহত হননি। জাহাজে থাকা পাঁচ ক্রুকে উদ্ধার করা হয়েছে।

গতকাল সকালে খুলনার সরকারি খাদ্য গুদাম থেকে ছয় হাজার বস্তায় ১৮০ টন সরকারি চাল নিয়ে মোংলা খাদ্য গুদামের উদ্দেশে ‘এমভি সাফিয়া’ নামে চালবোঝাই বাল্কহেড ছেড়ে আসে। ঈদ উপলক্ষে কম আয়ের মানুষদের জন্য চালগুলো নিয়ে আসা হয়েছিল।

মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম বলেন, ‘বাল্কহেডটিকে ধাক্কা দেয়া লাইটার এমভি শাহাজাদা-৬কে রোববার রাতে জব্দ করা হয়। এখন পর্যন্ত ডুবে যাওয়া জাহাজটির উদ্ধারকাজ শুরু হয়নি, তবে সরকারি চাল ওঠানো ও ডুবন্ত বাল্কহেডটির উদ্ধারকাজ সোমবার সকালে শুরু করা হবে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর