মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী কমলগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন- সভাপতি সত্যেন্দ্র, সম্পাদক হাবিবুর

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ডাকাতির চেষ্টা, ৫ নিরাপত্তাকর্মী আহত

অনলাইন ডেস্ক / ১৭২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে ডাকাতির চেষ্টায় বাধা দেয়ার সময় হামলায় আহত হয়েছেন দুই আনসার সদস্যসহ পাঁচজন নিরাপত্তাকর্মী।

কেন্দ্রের আবাসিক ভবনের গেটে বুধবার রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে এ হামলা হয়।

এ ঘটনায় আহত নিরাপত্তাকর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাপবিদ্যুৎকেন্দ্রের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিদ্যুৎকেন্দ্রের আবাসিক ভবনের গেট দিয়ে রাত ১১টা থেকে সাড়ে ১১টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি সশস্ত্র দল ডাকাতির উদ্দেশ্য নিয়ে প্রবেশ করার চেষ্টা করে। পরে তাদের বাধা দিলে গেটে থাকা নিরাপত্তাকর্মীদের ওপর হামলা করে।

‘এ সময় নিরাপত্তাকর্মীদের চিৎকারে আনসার সদস্যরা ছুটে আসলে তাদের ওপর হামলা করে ডাকাত দল। নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে তখন ডাকাত দলটি পালিয়ে যায়।’

তিনি বলেন, ‘ডাকাত দলের হামলায় দুই আনসার সদস্যসহ পাঁচজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে দুজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং তিনজনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

রামপাল থানার ওসি সোমেন দাস বলেন, ‘অস্ত্রধারীদের হামলায় পাঁচজন আহত হওয়ার খবর পেয়েছি। পুলিশ হামলাকারীদের শনাক্ত ও আটক করতে অভিযান শুরু করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর