শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

ভৈরবে প্রমোদতরি ডুবি: একজনের মৃত্যু, নিখোঁজ আট

অনলাইন ডেস্ক / ১৫২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
কিশোরগঞ্জের ভৈরব মেঘনা নদীতে শনিবার সকালে ডুবুরিদল ফের উদ্ধারকাজ শুরু করে।

কিশোরগঞ্জের ভৈরবের মেঘনায় বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় প্রমোদতরি ডুবে যাওয়ার ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় নিখোঁজ আছে দুটি পরিবারের সাত সদস্যসহ আটজন।

ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে প্রমোদতরি ডুবে যায়।

এ ঘটনায় মৃত অবস্থায় উদ্ধার হওয়া নারীরপরিচয় জানা যায়নি।

নিখোঁজ আটজন হলেন ভৈরব হাইওয়ে পুলিশের কনস্টেবল মো. সোহেল রানা ও তার স্ত্রী মৌসুমি, তাদের সাত বছর বয়সী মেয়ে মাহমুদা ও পাঁচ বছরের ছেলে রাইসুল ইসলাম, ভৈরবের আমলাপাড়া এলাকার ৩০ বছরের রূপা দে, তার ভাইয়ের মেয়ে ১১ বছর বয়সী আরাধ্য দে এবং রূপার ভগ্নিপতি জেলার কটিয়াদী উপজেলার মানিকখালী এলাকার ৩৮ বছর বয়সী বেলন দে ও নরসিংদীর বেলাব উপজেলার দড়িকান্দি এলাকার শিক্ষার্থী আনিকা আক্তার।

ভৈরব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘(শুক্রবার) বিকেলে পুলিশের কনস্টেবল ও তার পরিবারের সদস্যসহ ২০ জন প্রমোদতরিতে উঠে মেঘনা নদীতে ঘুরতে বের হয়। সন্ধ্যার দিকে একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে প্রমোদতরিটি ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা জীবিত ১২ জন এবং এক নারীর লাশ উদ্ধার করে। এখনও আটজন নিখোঁজ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘রাত হয়ে যাওয়ায় উদ্ধারকাজ স্থগিত করা হয়। পরে মেঘনা নদীতে শনিবার সকাল সাড়ে আটটায় ডুবুরিদল গিয়ে ফের উদ্ধারকাজ শুরু করে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর