শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

অনলাইন ডেস্ক / ১৪৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেটে ৫ দফা দাবিতে ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করেছে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) পৌনে চারটা সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক শেষে ধর্মঘট তুলে নেওয়ার ঘোষনা দেন তারা।

সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম দৈনিক জৈন্তা বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বেলা আড়াইটার দিকে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সঙ্গে বৈঠকে বসেন শ্রমিক নেতারা। পরে ওই বৈঠকে অংশ নেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। এক ঘণ্টার অধিক সময় বৈঠকে ধর্মঘট তুলে নিতে সম্মত হন শ্রমিক নেতারা।

পরিবহন শ্রমিক নেতারা জানান, গ্যাসের সংকট নিরসনসহ পাঁচ দফা দাবিতে সিলেটে পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিক সংগঠনগুলো। আজ সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু করেন পরিবহন শ্রমিকেরা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর