সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের অভিযানে জব্দ সাংবাদিকতায় নিষ্ঠার স্বীকৃতি: শেরে বাংলার নাতির হাত থেকে সম্মাননা পেলেন শায়েক আহমদ কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান

কমলগঞ্জে ট্রেনের ইঞ্জিন বিকল: যাত্রীদের দূর্ভোগ

সালাহউদ্দিন শুভ / ১৮৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
ভানুগাছ রেল স্টেশনে আটক পাহাড়িকার ট্রেন

সিলেট-আখাউড়া রেলপথে সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী আন্তঃনগর পাহাড়ীকা এক্সপ্রেস ৭২০ ইঞ্জিন বিকল হয়ে ভানুগাছ রেল ষ্টেশনে আটকা পড়ে। ট্রেন আটকে পড়ার কারনে ট্রেনের যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয়েছে।

ভানুগাছ রেলওয়ে ষ্টেশনের মাষ্টার কবির আহমেদ জানান, সিলেট থেকে চট্রগ্রামগামী আন্তঃনগর পাহাড়ীকা এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময় ১২টা ৩২ মিনিটের স্থলে ২ঘন্টা বিলম্বে ২টা ৪০ মিনিটে ভানুগাছ রেল ষ্টেশনে এসে পৌঁছে। এরপর ট্রেনটি ইঞ্জিন বিকলের কারনে ভানুগাছ ষ্টেশন থেকে ছেড়ে যেতে পারেনি। ট্রেনটি ভানুগাছ ষ্টেশনে আটকা পড়ে থাকে। ট্রেনটি আটকে পড়ার কারনে ট্রেনের যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয়েছে। কেউ কেউ ট্রেন থেকে নেমে বিকল্প পথে (বাস যোগে) তাদের নির্ধারিত স্থানে যেতে দেখা গেছে।

ষ্টেশন মাষ্টার কবির আহমেদ আরো জানান, ট্রেনটির চালিয়ে নেয়ার জন্য আখাউড়া রেলওয়ে ষ্টেশন (জংশন) থেকে লাইট ইঞ্জিন আসার জন্য বলা হয়। সেটা আসার পর ৩টা ৪৫ মিনিটে পাহাড়ীকা ট্রেনটি চলে যায়। তবে সিলেটের সাথে অন্য সকল ট্রেনের যোগাযোগ স্বাভাবিক ছিল।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর