শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শ্রীমঙ্গলে গির্জায় বড়দিনের প্রার্থনা, আনন্দ শান্তির বার্তায় বড়দিন উদযাপিত

ডেস্ক রিপোর্ট / ১৫৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদযাপন হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে মৌলভীবাজার জেলার বিভিন্ন খ্রিস্টান মিশন, খাসিয়া পুঞ্জি, গির্জাগুলোতে শিশুদের নিয়ে কেক কেটে বিশেষ প্রার্থনা, ধর্মীয় সংগীত আর বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এ উৎসবের আনুষ্ঠানিকতা গীর্জাগুলোতে দেশ ও জাতির কল্যাণ কামনায় করা হয় বিশেষ প্রার্থনা।

সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল শহরের শ্রমিক সাধু যোসেফ ধর্ম পল্লীর গীর্জায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় খ্রিস্ট ধর্মীয় উপাসনা। প্রার্থনায় উপস্থিত ছিলেন সিলেট ক্যাথলিক ধর্মপ্রদেশের বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ, অনুষ্ঠানে শ্রীমঙ্গল ধর্মপল্লীর আওতাধীন ১৯টি খাসিয়া পুঞ্জি সহ মোট ৭৫টি চা বাগান ও পুঞ্জির প্রায় কয়েক শতাধিক খ্রিষ্ট ভক্ত প্রার্থনায় অংশ নেন।

এ সময় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন গীর্জায় এসে ফুল দিয়ে বড়দিনকে স্বাগত জানান।

শ্রমিক সাধু যোসেফ ধর্ম পল্লীর পাল পুরোহিত ফাদার, জেমস শ্যামল গমেজ যিশুখ্রিস্টের জীবনবৃত্তান্ত তুলে ধরেন। তিনি বড়দিন উপলক্ষে যিশুখ্রিস্টের আদর্শ অনুসরণ করে হিংসা-বিদ্বেষমুক্ত একটি সুন্দর সমাজ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। পরে ভক্তদের নিয়ে ধর্মীয় বিশেষ গান পরিবেশন করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর