শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মৌলভীবাজারে হারমনি ফেস্টিভ্যাল উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

ডেস্ক রিপোর্ট / ১২২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বহু সাংস্কৃতিক জনগোষ্ঠীর মিলনমেলার হারমনি ফেস্টিভ্যাল সিজন-২ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ র‌্যালি আয়োজন করা হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন, স্থানীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন। বর্ণাঢ্য শোভাযাত্রা জুড়ে ছিল ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, ব্যানার,ফেস্টুন ফেস্টিভ্যালের প্রচারণা এবং সম্প্রীতির বার্তা।

শ্রীমঙ্গলে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুজাতিক-সংস্কৃতির মেলবন্ধন Harmony Festival 2025। আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর শ্রীমঙ্গল ফুলছড়া চা-বাগান মাঠে তিন দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়েছে।

এই উৎসবে শ্রীমঙ্গল তথা বাংলাদেশের বিভিন্ন জাতিসত্তার সংস্কৃতি, নাচ, গান, পোশাক, ঐতিহ্য ও জীবনধারার এক মহামিলনমেলা উপস্থাপিত হবে। উৎসবকে ঘিরে শ্রীমঙ্গলে ইতোমধ্যে আনন্দ উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর