শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

সিলেট থেকে যাচ্ছেন ৬ পুলিশ কর্মকর্তা, আসছেন ১

অনলাইন ডেস্ক / ১১১ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল চলছে। তারই ধারবাহিকতায় সারাদেশের উর্ধ্বতন আরও ২২ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এরমধ্যে সিলেট থেকে বদলি হয়ে যাচ্ছেন ৬জন, বিপরীতে সিলেটে বদলি হয়ে আসছেন একজন।

সোমবার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুই প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

জানা যায়, সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি জেসমিন বেগমকে নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি হিসাবে বদলি করা হয়েছে।

আর সিলেট মহানগর পুলিশের ৫জন উর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে নিয়ে যাওয়া হচ্ছে। এরমধ্যে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সুপার নিউ মারারি পুলিশ সুপার) মো, শাহরিয়ার আলমকে বদলি করা হয়েছে ঢাকা মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সুপার নিউ মারারি পুলিশ সুপার) হিসাবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার মু. মাসুদ রানা পিপিএম- সেবাকে বদলি করা হয়েছে র‌্যাবের অতিরিক্ত ডিআইজি হিসাবে।

উপপুলিশ কমিশনার ( সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. তারেক আহম্মেদকে বদলি করা হয়েছে ঢাকা এসবির পুলিশ সুপার (সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি) হিসাবে।

অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানকে পিবিআই’র পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়েছে।

অতিরিক্ত উপপুলিশ কমিশনার আহমাদ মাঈনুল হাসানকে বদলি করা হয়েছে রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে।

এদিকে এ ৬ কর্মকর্তাকে সিলেট থেকে বদলি করে নিয়ে যাওয়া হলেও সিলেটে যোগদান করছেন মাত্র একজন। এসএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সুপার নিউ মারারি পুলিশ সুপার) হিসাবে যোগদান করবেন ঢাকা মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সুপার নিউ মারারি পুলিশ সুপার) মো. আব্দুল আউয়াল।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর