শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

মসজিদের এলইডি স্ক্রিনে লেখা, ‘ আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা’

অনলাইন ডেস্ক / ১২৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

ফেনী জেলার প্রধান মসজিদ ‘কেন্দ্রীয় বড় জামে মসজিদে’র এলইডি স্ক্রিনে ভাসছে ‘ আওয়ামী লীগ আবার ফিরবে, জয়বাংলা। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ২ টা থেকে বিকেল সোয়া তিনটা পর্যন্ত লেখাটি দেখা যায়। স্ক্রিনে লেখাটি দেখে বিক্ষুদ্ধ হয়ে যায় মসজিদের মুসল্লী ও সাধারণ জনতা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। ঘটনার সাথে জড়িত সন্দেহে মসজিদের হিসাবরক্ষক জমির হোসেন নামের একজনকে আটক করেছে পুলিশ।

ছাত্র সমন্বয়ক ও সাধারণ মানুষ বলেন, এই মসজিদের কমিটিতে আওয়ামীলীগের লোকজন ছিলো। অনেকে এখনও আছে, তারাই এমন ন্যাক্কারজনক কাজ করেছে।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেন। তিনি ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করেছেন বলে জানান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর