শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মৌলভীবাজারে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই আরোহী নিহত

ডেস্ক রিপোর্ট / ২৬২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মশরিয়া এলাকায় পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২ ডিসেম্বর) রাতে রাজনগর-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মশরিয়া মাদরাসার কাছের এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও একজন আহন হন।

নিহতরা হলেন- রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের হলদিগুল গ্রামের সাকিন আহমদ (১৯) ও সুপ্রাকান্দি গ্রামের রাফি আহমেদ (২১)।  আহত রাজু ধর (১৮) খলাগাঁও গ্রামের মনজু ধরের ছেলের।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিন সমবয়সি মোটরসাইকেলে করে নিজ এলাকা থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিলো। রাজনগর-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মশুরিয়া নাম স্থানে রাজনগর থেকে ফেঞ্চুগঞ্জের পথে যাওয়া পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পুলিশ মোটরসাইকেল ও পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম বলেন, নিহত দুইজন খুবই সম বয়সি। পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটাস্থলেই তারা মারা যান। অপর আহত রাজুকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

রাজনগর থানার ওসি শাহ মোহাম্মদ মুবাশ্বির বলেন, মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আমরা পিকআপ ভ্যান ও সাইকেল উদ্ধার করেছি। ঘটনার পর থেকেই পিকআপ চালক পালাতক রয়েছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর