শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া পর্দা নামল তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের কমলগঞ্জে ভাড়া বাসার তালা ভেঙে সাড়ে ৪ লাখ টাকা চুরির অভিযোগ শ্রীমঙ্গলে অস্ত্রের ভয় দেখিয়ে ২০ লাখ টাকার জিরা লুটের অভিযোগ; জাসাসের বহিষ্কৃত নেতা গ্রেফতার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মিলনমেলায় শুরু হারমনি ফেস্টিভ্যাল

আন্তর্জাতিক “দর্শন দিবস” উপলক্ষে মৌলভীবাজার সরকারি কলেজের প্রস্তুতি

সালাহউদ্দিন শুভ / ৩৩২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক দর্শন দিবস-২০২৫ (World Philosophy Day) পালনের জন্য মৌলভীবাজার সরকারি কলেজ কর্তৃপক্ষ ও দর্শন বিভাগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ইউনেস্কোর উদ্যোগে প্রতি বছর নভেম্বরের তৃতীয় বৃহস্পতিবার বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়। তবে এবছর মৌলভীবাজার সরকারি কলেজে ২০ তারিখের পরিবর্তে ২৩ নভেম্বর ২০২৫ এ উদযাপন করছে। এই দিন দর্শনের তাৎপর্য সর্বসাধারণের কাছে তুলে ধরতে কলেজ প্রশাসন বিভিন্ন ধরনের কর্মসূচি মাধ্যমে।

কলেজের দর্শন বিভাগকে কেন্দ্র করে আলোচনা সভার আয়োজন করা হবে। এতে কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, দর্শন বিভাগের শিক্ষকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা দর্শনের গুরুত্ব এবং আধুনিক জীবনে এর প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখবেন।

সকাল ১০টায় শুরু হবে আলোচনা সভা হবে। আলোচনা শেষে দুপুরে বাউল সঙ্গীত পরিবেশিত হবে। এভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠান চলতে থাকবে।

দর্শন বিভাগ মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী আয়েশা বেগম জানান, ‘দিবসটি উপলক্ষে আমাদের বেশকিছু আয়োজন আছে। অনেক শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন। দীর্ঘদিনে আয়োজন আমাদের। উৎসবমুখর পরিবেশে দিবসটি পালন করা হবে,এতে সকলের সহেযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, মূলত দর্শন শুধু একাডেমিক কোনো বিষয় নয়; বরং সত্য, জ্ঞান, নৈতিকতা, সমাজ ও মানবিক মূল্যবোধ সম্পর্কে গভীরভাবে ভাবার পথ সৃষ্টি করে।

মৌলভীবাজার সরকারি কলেজের দর্শন বিভাগ এর বিভাগীয় প্রধান আদম শফিউল্লাহ জানান, ‘দর্শন মানুষের চিন্তাভাবনাকে প্রসারিত করে এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি গঠনে সহায়তা করে। এই দিবসটি পালনের মাধ্যমে আমরা তরুণ প্রজন্মের মধ্যে দার্শনিক চেতনা জাগিয়ে তুলতে চাই।’

তিনি বলেন, কলেজের অধ্যক্ষ মহোদয় এই আয়োজনের সার্বিক সাফল্য কামনা করেছেন এবং মৌলভীবাজারের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের এই আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। আশা করা হচ্ছে, এই আয়োজনের মাধ্যমে মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে একটি ইতিবাচক দার্শনিক আবহ তৈরি হবে এবং দর্শনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর