রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
চিকিৎসা সেবা থেকে বঞ্চিত লক্ষাধিক চা শ্রমিক; হাসপাতাল খুলে দেওয়ার দাবিতে কমলগঞ্জে মানববন্ধন মৌলভীবাজারের এসপি রিয়াজুলকে প্রত্যাহার কমলগঞ্জে আলহাজ্ব মো. কোরেশ খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা বড়লেখা থেকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ ভারতের কাছে হস্তান্তর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় দম্পতি আটক কমলগঞ্জে প্রবাসীদের উদ্যোগে অসহায় মহিলার বাড়ি সংস্কার কোয়ার্টার থেকে কমলগঞ্জের চাকরিজীবী তরুণীর ঝু/লন্ত মর/দেহ উ/দ্ধার কোটি মানুষের ভালোবাসা নিয়েও বাঁচানো গেল না কনটেন্ট ক্রিয়েটর আবু সাঈদকে, অনুদানের টাকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন কমলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭ জন পলাতক আসামী

মৌলভীবাজারে দেশীয় অস্ত্রসহ ৫ যুবক আটক

প্রতিনিধি,কমলগঞ্জ( মৌলভীবাজার): / ২৩৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

মৌলভীবাজারে একাধিক দেশীয় অস্ত্রসহ পাঁচ যুবককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। পরে তাদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। সোমবার ভোরে মৌলভীবাজার পৌরসভার চুবড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন। এ ঘটনায় এসআই জাকির হোসেন রুবেল বাদী হয়ে লিখিত এজাহার দায়ের করেন। পরে মৌলভীবাজার সদর মডেল থানায় ধারা ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (f) অনুযায়ী, নিয়মিত মামলা রুজু করা হয়।

আটকরা হলেন মৃদুল মিয়া (২৪) জুনেদ আলী (২৪), সাকিব মিয়া (২৩), হোসাইন মিয়া (২২), ভুবন মিয়া (২৬)। এরা সবাই মৌলভীবাজার জেলার বাসিন্দা। এদের মধ্যে জুনেদ আলী এনসিপি নেতা এহসান জাকারিয়ার অনুসারী বলে জানা গেছে। গ্রেফতারকৃত আসামিদেরকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—স্টিলের হাতলযুক্ত লোহার তৈরি একটি তরবারি, জিআই পাইপের হাতলযুক্ত লোহার তরবারি, স্টিলের হাতলযুক্ত স্টিলের তরবারি, জিআই পাইপের হাতলযুক্ত তরবারি, কাঠের হাতলযুক্ত লোহার রামদা এবং স্টিলের তৈরি দুটি ফোল্ডিং ছুরি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর