রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা কমলগঞ্জে নববিবাহিত স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, থানায় মামলা-অভিযোগ বন্যাকবলিত কমলগঞ্জে রুহি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ, ১০৫ পরিবারের পাশে লন্ডনপ্রবাসী ড. হাজ্বী শাহ্ আলম মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান কমলগঞ্জ ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড় দেশীয় ফলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে আম্বিয়া কেজি স্কুলের দিনব্যাপী আয়োজন

কুলাউড়ায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক / ২১৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মুরইছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব লাল বারইকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে গ্রেপ্তারের পর বুধবার (২৭ নভেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ।

এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। এর আগে এদিন সকাল থেকে ওই শিক্ষককে গণপিটুনি দিয়ে বিদ্যালয়ের পার্শ্ববর্তী মুরইছড়া চা বাগানের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।

মামলা, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর বিদ্যালয়ে টিফিনের সময় প্রধান শিক্ষক তারই স্কুলের পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে ডেকে বাথরুমে নিয়ে যান। সেখানে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করেন। পরে বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে জানালে মঙ্গলবার সকালে ঘটনাটি চাউর হয়।

এরপর এলাকাবাসী ওই বিদ্যালয়ে গিয়ে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ওই প্রধান শিক্ষককে গণপিটুনি দিয়ে বাগানের একটি কক্ষে তালাবদ্ধ করে পুলিশে খবর দেন। খবর পেয়ে থানার এসআই সুজন তালুকদার ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেন।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, ভুক্তভোগী ছাত্রীর পরিবারের দায়ের করা মামলায় ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর