শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মনিপুরী মুসলিম টিচার্স ফোরামের আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

সালাহউদ্দিন শুভ / ২৭০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরে মণিপুরি মুসলিম টিচার্স ফোরামের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মণিপুরি মুসলিম অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও নবাগত শিক্ষকদের বরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এ সময় ১১০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও রশিদ উদ্দীন উচ্চবিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মণিপুরি মুসলিম টিচার্স ফোরামের সভাপতি শাহাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথি ছিলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কাওছার শোকরানা পান্না।

মণিপুরি মুসলিম টিচার্স ফোরামের সাধারণ সম্পাদক শিক্ষক ফরিদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও মণিপুরি মুসলিম টিচার্স ফোরাম এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, পাঙাল সাহিত্য সংসদ এর সভাপতি শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক সমিতি সভাপতি মো. আজিজুর রহমান, বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ, কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইবুংহাল সিংহ শ্যামল, মণিপুরি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ ও সাংবাদিক সালাহউদ্দিন শুভ প্রমুখ।

উল্লেখ্য, মণিপুরি মুসলিম টিচার্স ফোরাম গত ১৫ বছর ধরে পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষার্থী দরিদ্র ও মেধাবী মণিপুরি মুসলিম শিক্ষার্থীদের মাঝে শুধু শিক্ষা উপকরণ বিতরণ করে না, তারা বিনামূল্যে বিশেষ ক্লাস নিয়ে ও নিয়মিত বাড়িতে শিক্ষার্থীদের খোঁজ নিয়ে থাকে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর