বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে বুধবার ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হাওর থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয় সীমান্তে গু/লিতে নি/হত বাংলাদেশির লা/শ হস্তান্তর করল বিএসএফ সংখ্যালঘুদের নিরাপদ ও তথ্যভিত্তিক নির্বাচনী অংশগ্রহণ জোরদারের দাবি রূপসার ৬০ বছরের পুরোনো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা, কমলগঞ্জে গ্রামবাসীর প্রতিবাদ সভা কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ কমলগঞ্জে শিক্ষার্থীর মৃ/ত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন কমলগঞ্জে সড়কের সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের বিক্ষােভ মিছিল অনুষ্টিত

ডেস্ক রিপোর্ট / ১০৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

ছাত্রলীগ নিষিদ্ধ করায় আওয়ামী লীগ ও স্বৈরাচার পলাতক শেখ হাসিনাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের বিক্ষােভ মিছিল অনুষ্টিত হয়েছে। সোমবার (২৭অক্টোবর) বিকাল ৪টার দিকে উপজেলার ভানুগাছ চৌমুহনী থেকে মিছিলটি বের হয়ে ভানুগাছ রেলওয়ে ষ্টেশন এলাকায় পথসভার মাধ্যমে শেষ হয়।

এসময় উপস্থিত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সদস্য মহসিন আহমদ, কমলগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. আব্দুল কাদির চৌধুরী ফারহান, কমলগঞ্জ কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ভূইয়া রাজন রেজা, যুগ্ম আহবায়ক মিজান আহমদ ও সদস্য মাছুম মাহমুদ সিয়াম প্রমুখ।

বক্তারা বলেন- বাংলাদেশে আর কোনো মুজিববাদের ঠিকানা হবে না। ২৪ বিপ্লব সবাইকে দেখিয়েছে মুজিববাদ দীর্ঘদিন ধরে আমাদের কাছে সত্য ইতিহাস গোপন করে রেখেছিল। কিন্তু এখন তারা আর সেটা পারবে না। আমরা অভ্যুত্থানের মাধ্যমে তাদের পরাজিত করেছি। এখন দেশের সব সাধারণ মানুষ লুকায়িত সত্য ইতিহাস সম্পর্কে জানতে পারবে। ১৭ বছরের অন্যায়, অত্যাচার, কুকর্মের উপযুক্ত শাস্তি না পেয়ে সন্ত্রাসীরা বের হয়ে আসার চেষ্টা করছে ৷ আমরা আবার রাজপথে নামার আগে এসব খুনী ও তাদের দোসরদের গ্রেফতার করতে হবে। এসময় ছাত্রলীগ নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও স্বৈরাচার পলাতক শেখ হাসিনাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর