শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

প্রথমবারের মতো ইউনেসকো-হামদান পুরস্কার পেয়েছে গুড নেইবারস

সালাহউদ্দিন শুভ / ১৫৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি) শিক্ষা কর্মসূচির আওতায় শিক্ষক উন্নয়ন ও বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো বাংলাদেশে এসেছে সম্মানজনক ইউনেস্কো-হামদান পুরস্কার। গুড নেইবারস বাংলাদেশের পক্ষে সম্মানজনক এই পুরস্কার গ্রহণ করেছেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর এম মাঈনউদ্দিন মইনুল।

শুক্রবার (৪ অক্টোবর) ইউনেস্কোর প্রধান কার্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস এবং ইউনেস্কো-হামদান পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেওয়া হয়। জানা গেছে, বিশ্বব্যাপী শিক্ষাদান এবং শেখার মানকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে উদ্ভাবনী অনুশীলনগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্য প্রতি দুই বছর অন্তর ইউনেস্কো এই পুরস্কার বিতরণের আয়োজন করে থাকে। এ বছর প্রায় ৩০০ জন আবেদনকারীর মধ্যে ইউনেস্কো এ পুরস্কারের জন্য বিশ্বের ১০টি সংস্থাকে মনোনীত করে।

পুরস্কার প্রসঙ্গে এম মাঈনউদ্দিন মইনুল বলেন, এই অর্জন আমাদের কঠোর পরিশ্রমী শিক্ষকদের জন্য একটি মহান স্বীকৃতি, যারা সমস্ত বৈষম্য, অবিচার এবং অপর্যাপ্ততার বিরুদ্ধে লড়াই করেন। বাংলাদেশকে বাল্যবিবাহ এবং শিশুশ্রমের বিরুদ্ধে লড়াই চলছে। এটা শুধু সিভিল সোসাইটির লড়াই নয়, আইএনজিওসহ সারা বাংলাদেশের লড়াই। এই লড়াইয়ে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ইউনেস্কো ও হামদান ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ।

তিনি বলেন, এটি একটি দুর্দান্ত স্বীকৃতি এবং এই অর্জন ২১ শতকে অধিকার-ভিত্তিক শিক্ষার জন্য শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ক্ষমতায়ন করে আরও বেশি দায়িত্বের আহ্বান জানায়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর