শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

হবিগঞ্জে তরুণীর সাথে ভাইরাল ছবি, বিপাকে পুলিশের এসআই

ডেস্ক রিপোর্ট / ১৫৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

হবিগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সুজন শ্যামের কিছু অন্তরঙ্গ ও আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে হবিগঞ্জ জেলা পুলিশ।

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবির ওই তরুণীর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল এসআই সুজনের। তিনি তাকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। কিন্তু পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে তরুণী ১৩ সেপ্টেম্বর লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। তরুণীর অভিযোগের প্রেক্ষিতে হবিগঞ্জ জেলা পুলিশ কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে এসআই সুজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

অভিযুক্ত এসআই সুজন শ্যামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মন্তব্য করতে অনীহা প্রকাশ করেন।

হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান বলেন, ‘অভিযোগের ভিত্তিতে তদন্ত হয়েছে, প্রাথমিকভাবে সত্যতা মেলায় তাকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে এই ঘটনা জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর