শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
এবার ভিজিএফে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে : এমপি হাজী মুজিবুর হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্টের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সংবাদপত্রে ঈদুল ফিতরের ছুটি ৫ দিন শ্রীমঙ্গলে ৫ প্রতিষ্ঠানে ৩ লাখ টাকা জরিমানা কমলগঞ্জে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের লক্ষ্যে যাত্রা শুরু ‘উই আর কমলগঞ্জ’ আমিরাতে নিহত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে চার্চ অফ গড যুব সংগঠনের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে পেট্রোলের দোকানে লিটারে কম; ভ্রাম্যমান আদালতের জরিমানা আমিরাতে নি’হ’ত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন

কমলগঞ্জে ট্রে নে কা টা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃ ত্যু

ডেস্ক রিপোর্ট / ২৩০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১১-১২টার দিকে উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার মো. সাখাওয়াত হোসেন। তবে কোন ট্রেনে কাটা পড়েছে তা জানতে পারেনি ও পুলিশ ও স্টেশন মাস্টার।

স্থানীয়রা জানান ,কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া এলাকায় ট্রেনের নিচে পড়ে অজ্ঞাতনামা আনুমানিক ১৮-২০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মাথাসহ দেহ দ্বি-খণ্ড হয়ে যায়। পরে বিষয়টি শ্রীমঙ্গল স্টেশন মাস্টার এবং পুলিশকে জানানো হয়। কিন্তু কোন ট্রেনে কাটা পড়েছে তা জানতে পারেনি ও পুলিশ ও স্টেশন মাস্টার।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার মো. সাখাওয়াত হোসেন জানান, ‘সকালে আমার কাছে খবর আসে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া নামক স্থানে রেললােইনের পাশে একটা লাশ পড়ে আছে, আমি সাথে সাথে শ্রীমঙ্গল জিআরপি পুলিশকে খবর দেই। তবে কোন ট্রেনে কাটা পড়তে পারে সেটা বলতে পারেন না বলে জানান স্টেশন মাস্টার। তবে তিনি জানান সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মেইল ট্রেন সিলেট উদ্যেশ্যে শ্রীমঙ্গল থেকে ছেড়ে যায়।’

শ্রীমঙ্গল রেলওয়ের থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ননি গোপাল জানান, ‘মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর