রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

ডেস্ক রিপোর্ট / ৭৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্লাবন পালের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন মাহফুজ, কমলগঞ্জ থানার নবাগত ওসি (তদন্ত) মো. গোলাম মোস্তফা, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির সভাপতি ও পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, উপজেলঅ জামায়াতের আমীর অধ্যক্ষ মো: মাসুক মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বাবু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সরওয়ার শোকরানা নান্না, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মাও: ইকবাল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক পুষ্প কুমার কানু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রত্যুষ ধর, সাংবাদিক নির্মল সিংহ পলাশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ভূইয়া রাজন রাজা, পূজা ফ্রন্টের সদস্য সজল কৈরী, প্রত্যুষ সিংহ, পূজা মন্ডপ কমিটির প্রতিনিধি অপূর্ব নারায়ণ প্রমুখ।

সভায় কমলগঞ্জ উপজেলায় এবছর ১৪২ টি সার্ব্বজনীন ও ১১টি ব্যক্তিগতসহ মোট ১৫৩টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে উদযাপনের লক্ষ্যে কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়। সবশেষে ১৪২টি সার্ব্বজনীন পূজা মন্ডপের অনুকুলে ৫০০ কেজি করে জিআর চাল এর ডিও বিতরণ কর্মসুচী উদ্বোধন করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর