বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

পা ধরে ক্ষমা চেয়ে সেই ৪ শিক্ষককে কাজে ফেরাল শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক / ৮৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

ঠাকুরগাঁওয়ে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪ শিক্ষককে পদত্যাগে বাধ্য করে একদল শিক্ষার্থী। সে ঘটনার চার দিনের মাথায় আবার সেই চার শিক্ষককে ফিরিয়ে এনে তাদের চেয়ারে বসিয়েছে পদত্যাগে বাধ্য করানো সাধারণ শিক্ষার্থীরা। এ ঘটনা এলাকায় বেশ আলোচনা হচ্ছে বলে জানা গেছে।

এ সময় ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেওয়ার পাশাপাশি শিক্ষকদের পা ধরে ক্ষমাও চায় শিক্ষার্থীরা। এ সময় শিক্ষকরাও আবেগাপ্লুত হয়ে শিক্ষার্থীদের জড়িয়ে ধরেন এবং কোলাকুলি করেন। গতকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চখমিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। শিক্ষকদের ফিরিয়ে আনা ও সম্মান দেখানোয় ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যাপক প্রশংসিত হচ্ছে এখন। বিদ্যালয়ে ফেরানো চার শিক্ষক হলেন- প্রধান শিক্ষক মো. সেলিম উদ্দীন, সহকারী শিক্ষক মো. ইয়াছিন আলী, মো. নুরে আলম এবং শরণ শিং।

জানা যায়, চখমিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে গত ২৫ আগস্ট (রোববার) দুপুরে ওই চারজন শিক্ষককে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ করেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরাসহ বিভিন্ন স্তরের মানুষ। মঙ্গলবার সকালে তারা বিদ্যালয় মাঠে সমবেত হয়ে প্রিয় শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরাতে বিক্ষোভ মিছিল করেন। পরে শিক্ষকদের সম্মানের সহিত বরণ করে নিয়ে ফের তাদের বিদ্যালয়ে ফেরানোর সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ১০টায় প্রাইভেটকারে করে শিক্ষকদের বিদ্যালয়ে নিয়ে আসার পাশাপাশি ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা শিক্ষকদের পা ধরে ক্ষমা চায়। এতে কান্নার রোল পড়ে যায় সেই বিদ্যালয় মাঠে। শিক্ষার্থীরা জানায়, রাজনৈতিক কিছু নেতা তাদের ভুল বুঝিয়ে এ কাজ করিয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর