শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবে ভারত: জয়শঙ্কর

অনলাইন ডেস্ক / ১৪২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ শুক্রবার দিল্লিতে রাজীব সিক্রির লেখা ‘স্ট্র্যাটেজিক কনড্রামস: রিশেপিং ইন্ডিয়াস ফরেন পলিসি’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জয়শঙ্কর বলেন, এটা স্বাভাবিক যে আমরা এই সরকারের সঙ্গে কার্যক্রম চালাব। এখানে স্পষ্টতই আমাদেরকে পারস্পরিক স্বার্থের দিকে নজর দিতে হবে। সবাই অবগত আছেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দুই দেশের সম্পর্ক ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী হয়েছে। স্বীকার করতে হবে যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে এবং রাজনৈতিক পরিবর্তনগুলোর কারণে কাজ ব্যাহত হতে পারে।

এর আগে, গত ১৭ আগস্ট প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর ফোনালাপ হয়েছে। ফোনালাপে ড. ইউনূস ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে হিন্দুসহ সব সংখ্যালঘুর পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা। আওয়ামী সরকারের এমন পতনের পর শেখ হাসিনাসহ তার নেতাকর্মীদের বিরুদ্ধে গুম, খুন, গণহত্যা, অর্থপাচার, জমি দখল, বিডিআর বিদ্রোহসহ অসংখ্য অভিযোগ গণমাধ্যমে উঠে আসছে। আর এসব ঘটনায় তাদের নামে বিভিন্ন থানায় হচ্ছে মামলা।

বিশেষ করে কোটা আন্দোলন ঘিরে অন্তত সাড়ে ৬০০ মানুষকে হত্যা, বিডিআর বিদ্রোহ ও গুমের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দেশজুড়ে একের পর এক হত্যা মামলা হচ্ছে। এসব মামলায় শেখ হাসিনার পাশাপাশি তার দলের এমপি-মন্ত্রী, পুলিশ ও র‌্যাবের শীর্ষ কর্মকর্তাদেরও আসামি করা হচ্ছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর