মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
হাম আতঙ্কে শ্রীমঙ্গল-কমলগঞ্জে ঈদ পর্যটনে ধাক্কা; চিন্তায় ব্যবসায়ী ঈদের আগে মজুরি বন্ধ, কমলগঞ্জ-হবিগঞ্জের চার চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি বিএনপি নেতার লেবু বাগানে বন্যপ্রাণী মারার বৈদ্যুতিক ফাদে শ্রমিকের মৃত্যু মৌলভীবাজারে রেঞ্জ ডিআইজির কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জননিরাপত্তা নিশ্চিতে মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল মৌলভীবাজারে ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে আহত ৫ নারী শ্রমিক ঈদকে সামনে রেখে শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা অভিযান, যানজট নিরসনে স্বেচ্ছাসেবক নিয়োগ ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন শনিবার থেকেই প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু

সমুদ্রে গোসলে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক / ১১৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
প্রতীকী ছবি

কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে আতহার নূর কাইফ (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে সৈকতের কলাতলী পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অজ্ঞলের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ। নিহত আতহার উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং এলাকার বশির উদ্দিন মাহমুদের ছেলে। তিনি কক্সবাজার ডিসি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ সুপার দৈনিক বাংলাকে বলেন, আজ শুক্রবার সকালে আতহার নূর কাইফ তার এক খালাতো ভাই ও খালাতো ভাইয়ের এক বন্ধুসহ কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট সাগরে গোসলে করতে যায়। এক পর্যায়ে সাগরের ঢেউয়ের তোড়ে আতহার নূর কাইফ ভেসে যায়। এসময় সঙ্গে থাকা দুইজনের চিৎকারে স্থানীয় লাইফগার্ড কর্মী উদ্ধারে গেলেও সন্ধান পাননি। বর্ষা মৌসুমে বৈরী আবহাওয়ার কারণে সাগর কিছুটা উত্তাল রয়েছে। সৈকতে সতর্কতামূলক লাল পতাকা টাঙানো হলেও নির্দেশনা না মেনে অনেকে গোসল করছেন।

তবে নিখোঁজের সন্ধানে লাইফগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মীরা সৈকতের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে বলে জানান ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর