শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ

অনলাইন ডেস্ক / ১৭৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবির আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলোর নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী ১১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর স্থগিত হওয়া পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।  

আজ বৃহস্পতিবার (১ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ সময়সূচি প্রকাশ করে।

আগামী ১১ আগস্ট ভূগোল (তত্তীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। একই দিনে বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে উচ্চাং্গ সংগীত (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, আরবি দ্বিতীয় পত্র ও পালির দ্বিতীয় পত্রের পরীক্ষা।  

স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন দেখুন এখানে

এর আগে এ বিষয়ে আজ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনায় বলা হয়, ৪ আগস্ট থেকে অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষাগুলো স্থগিত করা হলো। ১১ আগস্ট থেকে স্থগিত করা পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী হবে।

এর আগে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। এর পর আরেক দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী পরীক্ষা ৪ আগস্ট থেকে শুরুর কথা ছিল। এখন নতুন সিদ্ধান্ত হলো একেবারে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে ১৭ জুলাই সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান), পলিটেকনিক ইনস্টিটিউট ও সিটি করপোরেশন এলাকার সব প্রাথমিক বিদ্যালয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। ১৬ ও ১৭ জুলাই এ সিদ্ধান্ত জানানো হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর