শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি / ৪৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্রলীগ নেতা রাজ মৃদুলকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার সদর থানা পুলিশ। ​গত বুধবার (২৪ জুন) দিবাগত রাতে মৌলভীবাজার শহরের একটি বিশেষ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত রাজ মৃদুল মৌলভীবাজারের বিতর্কিত সন্ত্রাসী ‘কামাল গ্রুপের’ একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

​উল্লেখ্য, এই কামাল গ্রুপের প্রধান কামাল মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে ধারালো অস্ত্রসহ হামলা চালিয়েছিল।

​স্থানীয় ও সাধারণ শিক্ষার্থীরা জানান, রাজ মৃদুল নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থেকে প্রতিনিয়ত সামাজিক যোগাযোগমাধ্যম ও বাস্তবে জুলাই গণআন্দোলনকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করতো।

​একই সাথে সে নিষিদ্ধ সংগঠনের হয়ে এলাকায় সন্ত্রাসী কার্যক্রমের প্রচার, অপপ্রচার এবং নানা ধরনের উষ্কানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল বলে অভিযোগ রয়েছে।

মৌলভীবাজার সদর থানা ​পুলিশ জানায়, ​তার এই সমস্ত উষ্কানিমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনে মৌলভীবাজার সদর থানা পুলিশ। রাজ মৃদুলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর