শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ

ডেস্ক রিপোর্ট / ৭৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১২ জুন, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং বৃক্ষরোপণে উৎসাহিত করতে বিদ্যালয় প্রাঙ্গণে মতবিনিময় সভা, বিনামূল্যে স্কুলড্রেস ও ফলজ গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী নুরুজ্জামান চৌধুরী রাসেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি হলো শিক্ষা। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞান নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও প্রযুক্তিগত দক্ষতাও অর্জন করতে হবে। বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সরকারের পাশাপাশি প্রবাসীদের অবদানও অত্যন্ত প্রশংসনীয়।’

সভাপতির বক্তব্যে নুরুজ্জামান চৌধুরী রাসেল বলেন, ‘এই বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছি। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং আধুনিক শিক্ষার সুযোগ সম্প্রসারণে বিদ্যালয় পরিচালনা কমিটি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও ফলজ গাছের চারা বিতরণের মাধ্যমে তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, সমতা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে।’

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রফেসর ড. শোয়াইব জিবরান ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন, বিশিষ্ট কৃষিবিদ ও তরুণ উদ্যোক্তা মুঈদ আশিক চিশতী ও কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস ও বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর