শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শ্রীমঙ্গলে উদ্ধার হওয়া অজগর লাউয়াছড়ায় অবমুক্ত

সাজু মার্চিয়াং,শ্রীমঙ্গল / ১০৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতবাড়ি থেকে উদ্ধার করা সাত ফুট লম্বা একটি অজগর সাপ বন বিভাগের সহায়তায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। সোমবার (৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ‘পূবাসা খান মঞ্জিল’ নামের একটি বাসা থেকে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, হঠাৎ অজগরটি ঘরের ভেতরে ঢুকে পড়লে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ঘটনাস্থলে পৌঁছে অক্ষত অবস্থায় সাপটি উদ্ধার করেন। পরে সাপটিকে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বন বিভাগের তত্ত্বাবধানে রাত সাড়ে ১০টার দিকে উদ্ধারকৃত অজগরটি কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, ‘পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করে কোনো ধরনের ক্ষতি ছাড়াই সাপটিকে উদ্ধার করা হয়েছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর