শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে নতুন ওসি মো. কমর উদ্দিন

এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জ / ১০৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ৩ জুন দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. কমর উদ্দিন। তার আগমনকে ঘিরে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক প্রত্যাশা দেখা দিয়েছে।

জানা যায়, মো. কমর উদ্দিন এর আগে ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। তারপর তিনি মৌলভীবাজার জেলা পুলিশ লাইনে ছিলেন। কর্মজীবনে তিনি আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনাসহ জনবান্ধব পুলিশিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুনাম অর্জন করেছেন।

পুলিশ বিভাগের একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে পরিচিত মো. কমর উদ্দিনের কমলগঞ্জ থানায় যোগদানকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, তিনি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখবেন।

কমলগঞ্জ উপজেলা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী মহলের প্রতিনিধিরা আশা প্রকাশ করেছেন, নতুন ওসির নেতৃত্বে থানার কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণ সহজে ন্যায়বিচার ও কাঙ্ক্ষিত সেবা পাবেন। একই সঙ্গে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও তিনি সফল ভূমিকা পালন করবেন বলে তারা বিশ্বাস করেন।

নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষে কমলগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ মো. কমর উদ্দিনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা তার সুস্বাস্থ্য, সফলতা এবং দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর