শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

অনিয়মের অভিযোগে বিশ্বনাথ পৌরসভার মেয়র বরখাস্ত

ডেস্ক রিপোর্ট / ১৮৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

অনিয়মের অভিযোগে সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আবদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বৃস্পতিবার বরখাস্তের আদেশ জারি করা হয়।

মেয়র মুহিবুর রহমান নানা কারণেই বিভিন্ন সময়ে আলোচিত। গত জাতীয় নির্বাচনে সিলেট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে আবার আলোচনায় আসেন তিনি। মেয়র পদ থেকে পদত্যাগ না করেই ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

ভোটের দিন বিকেলে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেন মুহিবুর। ওই নির্বাচনে জয়ী হন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী। পরে তিনি প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

নির্বাচনের কিছুদিন পর মুহিবুরের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেন বিশ্বনাথ পৌরসভার কয়েকজন কাউন্সিলর। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তাকে বহিষ্কার করা হয়।

প্রজ্ঞাপনে যা আছে

বহিষ্কারের আদেশ দেয়া প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে পৌর পরিষদের মাসিক সাধারণ সভা তার নিজ বাসভবনে অনুষ্ঠান করা, শহর সমন্বয় (টিএলসিসি) কমিটির সভা না করা, মাসিক সভার কার্যবিবরণীর কপি কাউন্সিলরদের না দেয়া, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা স্থাপনা না করে শহরের প্রাণকেন্দ্র প্রবাসী চত্বরের পাশে জনগুরুত্বপূর্ণ জায়গায় ডাম্পিং করা, বিশ্বনাথবাসীর প্রাণ বলে খ্যাত বাসিয়া নদী পরিষ্কার না করে সেখানেও ময়লা-আবর্জনা ডাম্পিং করা সংক্রান্ত অভিযোগ তদন্তে প্রমাণ হয়েছে।

এ ছাড়াও তিনি স্থানীয় সরকার বিভাগের অনুমতি ছাড়া গত ২৪ জুন যুক্তরাজ্যে যান।

মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো তদন্তে প্রমাণ হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩২ (১) (খ) (ঘ) এবং (২) অনুযায়ী তাকে মেয়র পদ থেকে অপসারণের কার্যক্রম শুরু এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে মুহিবুর রহমানের সঙ্গে বৃহস্পতিবার বিকেলে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর