সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে জরুরি সভা, মানববন্ধনের ঘোষণা কমলগঞ্জে ব্রাকের ‘উত্তম কৃষি চর্চা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মনু-ধলই ভ্যালির ২৩ চা বাগানের পঞ্চায়েত ও যুবকদের অংশগ্রহণে মতবিনিময় মাদক ও মোবাইল আসক্তি প্রতিরোধে বড়গাছে মিনি ফুটবল টুর্নামেন্ট কমলগঞ্জে মরহুম আব্দুল গফুর চৌধুরী স্মৃতি মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, উদ্বেগে সাংবাদিক মহল স্কুল-কলেজে কমছে ছুটি, আসছে ঘোষণা শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্তে পৌরসভার উচ্ছেদ অভিযান শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা মৌলভীবাজারে ৪ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সবসময় বাংলাদেশকে নিয়ে ভাবি: ভুটানের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক / ৭৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১০ জুন, ২০২৪

বাংলাদেশের কথা সবসময় স্মরণ করেন বলে জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

রোববার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার আবাসস্থলে সৌজন্য সাক্ষাৎকালে তোবগে এ কথা জানান বলে বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান রোববার বিকেলে সংবাদ ব্রিফিংয়ে ভুটানের প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে জানান।

তোবগে বলেন, ‘বাংলাদেশ হাইকমিশন আমার বাড়ি থেকে জিমে যাওয়ার পথে পড়ে এবং এটি আমাকে সর্বদা বাংলাদেশের কথা মনে করিয়ে দেয়। আমি সবসময় বাংলাদেশকে নিয়ে ভাবি।’

ভুটানের প্রধানমন্ত্রী বলেন, তার দেশের বর্তমান পররাষ্ট্র সচিব বাংলাদেশে ভুটানের রাষ্ট্রদূত ছিলেন।

তিনি বলেন, তার পররাষ্ট্র সচিব সবসময় কীভাবে তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও ফলপ্রসূ করতে পারেন এবং কীভাবে তারা আরও অর্থবহ উপায়ে ভুটানের জন্য বাংলাদেশের সহায়তা ব্যবহার করতে পারেন, তা নিয়ে ভাবেন।

ভুটানের রাজা ও তার পরিবারের সদস্যদের সাম্প্রতিক সফরে তার প্রতি ভালোবাসা ও মমতার কথা উল্লেখ করে ভুটানের প্রধানমন্ত্রী বলেন, ভুটানের সঙ্গে পারিবারিক সম্পর্ক গড়ে তোলার বাংলাদেশের আকাঙ্ক্ষায় তারা অনুপ্রাণিত হয়েছেন।

তিনি বলেন, ‘ভুটানের সঙ্গে পারিবারিক বন্ধন তৈরিতে বাংলাদেশের ইচ্ছায় আমরা উদ্বুদ্ধ হয়েছি।

সৌজন্য সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জেল হোসেন মিয়া, পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সচিব মোহাম্মদ সালাহউদ্দিন এবং প্রেস সচিব নাঈমুল ইসলাম খানসহ অন্যরা বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন।

অবকাঠামো ও পরিবহনমন্ত্রী চন্দ্র বাহাদুর গুরুং, স্বরাষ্ট্রমন্ত্রী শেরিং, ভারতে ভুটানের রাষ্ট্রদূত মেজর জেনারেল ভি. নামগিয়েল, মন্ত্রিপরিষদ সচিব কেসাং ডেকি এবং পররাষ্ট্র সচিব পেমা চোডেন ভুটানের পক্ষে উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর