শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর কমলগঞ্জে ধর্ষণ মামলায় স্বামী গ্রেপ্তার, স্ত্রীর দাবি পরিকল্পিত ফাঁদ কমলগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে দুর্ধর্ষ চুরি, খুলে নিল দরজা-জানালাসহ সবকিছু লাউয়াছড়াসহ তিন বন বিটে পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, মানবেতর জীবন সিপিজি সদস্যদের জুড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ কমলগঞ্জে জমি নিয়ে বিরোধ: স্বামী-শাশুড়িকে কুপিয়ে জখম, নারীকে শ্লীলতাহানির অভিযোগ কমলগঞ্জে দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ মানবিক কর্মকাণ্ডে মানুষের ভালোবাসা অর্জন করতে চান কমলগঞ্জের শামীম আহমেদ

মাদক ও মোবাইল আসক্তি প্রতিরোধে বড়গাছে মিনি ফুটবল টুর্নামেন্ট

ডেস্ক রিপোর্ট / ২৬৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পৌর এলাকার বড়গাছ রেললাইন সংলগ্ন অস্থায়ী মাঠে মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৩টায় বড়গাছ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

কানাডা প্রবাসী রুমেল আহমেদের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টের লক্ষ্য ছিল যুবসমাজকে মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রেখে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।

আয়োজকরা জানান, বড়গাছ গ্রামের যুবকদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করতে গ্রামটিকে চারটি ভাগে বিভক্ত করে চারটি দল গঠন করা হয় এবং তাদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ক্রীড়াবিদ শাহিনুর রহমান দিপু বক্তব্যে বলেন, “যুবসমাজকে সুস্থ ও সুন্দর জীবনের পথে এগিয়ে নিতে খেলাধুলার বিকল্প নেই। মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর