সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী কমলগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন- সভাপতি সত্যেন্দ্র, সম্পাদক হাবিবুর

কমলগঞ্জে ব্রাকের ‘উত্তম কৃষি চর্চা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট / ১১২ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা-এ ব্রাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ‘উত্তম কৃষি চর্চা’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা কৃষি অফিসের হলরুমে আয়োজিত এ কর্মশালার প্রতিপাদ্য ছিল পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার।

কর্মশালায় রাসায়নিক কীটনাশকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে এর নিরাপদ বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ক্ষতিকর পোকা দমন, মাটির স্বাস্থ্য সংরক্ষণ এবং অধিক ফলন নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সন্দীপনা সরকার, ব্রাকের রিজিওনাল ম্যানেজার মো. আনিছুর রহমান, টেরিটোরি অফিসার শাওন হাওলাদার, পিডিএস অফিসার মো. রুহুল আমিন এবং স্থানীয় বীজ ডিলার প্রণয় পালসহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানটির সমন্বয় করেন কৃষিবিদ আবুল কাশেম শাহরিয়ার। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৬৫ জন মডেল কৃষক-কৃষাণী অংশ নেন।

উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন সময়ের দাবি। এ ধরনের উদ্যোগ কৃষকদের আধুনিক ও সচেতন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর