সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে জরুরি সভা, মানববন্ধনের ঘোষণা কমলগঞ্জে ব্রাকের ‘উত্তম কৃষি চর্চা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মনু-ধলই ভ্যালির ২৩ চা বাগানের পঞ্চায়েত ও যুবকদের অংশগ্রহণে মতবিনিময় মাদক ও মোবাইল আসক্তি প্রতিরোধে বড়গাছে মিনি ফুটবল টুর্নামেন্ট কমলগঞ্জে মরহুম আব্দুল গফুর চৌধুরী স্মৃতি মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, উদ্বেগে সাংবাদিক মহল স্কুল-কলেজে কমছে ছুটি, আসছে ঘোষণা শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্তে পৌরসভার উচ্ছেদ অভিযান শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা মৌলভীবাজারে ৪ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঈদের আগে স্বর্ণের দাম ভরিতে কমল ১২৯৫ টাকা

অনলাইন ডেস্ক / ৭৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৮ জুন, ২০২৪

পবিত্র ঈদুল আজহার আগে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ নিয়ে দেশের বাজারে টানা তৃতীয় দফা কমল স্বর্ণের দাম।

সূত্র জানায়, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ২৯৫ টাকা কমিয়ে ১ লাখ ১৫ হাজার ৮৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। শ‌নিবার বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার থেকে নতুন দর কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ ১ লাখ ১৫ হাজার ৮৮২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১০ হাজার ৬১০ টাকা, ১৮ ক্যারেটের ৯৪ হাজার ৮১৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৭৮ হাজার ৩৮২ টাকায় বিক্রি হবে।

স্বর্ণের দাম কমানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর