বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
দুই শত বছরের ঐতিহ্যে ছয়চিরি দিঘীর পাড়ে চড়ক পূজা: লোকজ আচার আর মেলায় উৎসবের ঢল কমলগঞ্জে দুই দিনব্যাপী মণিপুরি থিয়েটারের বিষু ও বর্ষবরণ উৎসব কমলগঞ্জে বাগজুর খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি, কৃষিতে আসবে নতুন সম্ভাবনা সাংবাদিক ও প্রশাসনকে হয়রানি না করার নির্দেশ এমপি মুজিবুর রহমান চৌধুরীর প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে জরুরি সভা, মানববন্ধনের ঘোষণা কমলগঞ্জে ব্রাকের ‘উত্তম কৃষি চর্চা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মনু-ধলই ভ্যালির ২৩ চা বাগানের পঞ্চায়েত ও যুবকদের অংশগ্রহণে মতবিনিময় মাদক ও মোবাইল আসক্তি প্রতিরোধে বড়গাছে মিনি ফুটবল টুর্নামেন্ট কমলগঞ্জে মরহুম আব্দুল গফুর চৌধুরী স্মৃতি মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৪ দলীয় জোটের বৈঠক আজ

অনলাইন ডেস্ক / ৭৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের বৈঠক আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে রাজধানীর ইস্কাটনে ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান।

গত ২৩ মে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৪ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেতারা জোটের সমন্বয় নিয়ে নানান অভিযোগে তুলেছিলেন। তবে বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, জোটের দলগুলোর মধ্যকার দূরত্ব কমে যাবে।

২৩ মে এর ফলোআপ হিসেবে আজ জোটের মুখপাত্রের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে যে আলাপ-আলোচনা করেছিলাম তার ফলোআপ হিসেবে মঙ্গলবার (আজ) আমরা বৈঠক করব।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর