সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মেঘনা নদীর পানিতে বন্দি ৩ হাজার মানুষ

অনলাইন ডেস্ক / ১০৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

  • ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে ভোলার মনপুরায় মেঘনা নদীর পানি বিপদসীমার ৬০ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হয়ে ৫-৭ ফুট উচ্চতার জোয়ারে বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় ৩ হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
  • বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকেই ভোলার মনপুরায় মেঘনা নদীর পানি বাড়তে শুরু করে।
  • উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক জানান, চরকলাতলী ও চরনিজামসহ বেড়িবাঁধবিহীন বেশ কয়েকটি এলাকা সম্পূর্ণরূপে জোয়ারের পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।
  • তিনি আরও জানান, চরকলাতলীতে প্রচুর গবাদিপশু মৃত্যুবরণ করেছে। বুধবার রাত থেকে প্রবল দমকা হাওয়ার সঙ্গে টানা ভারি বর্ষণে পুরো উপকূলজুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে মেঘনার পানি হঠাৎ বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত করে।
  • সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট, চরমরিয়ম, সোনারচর ও চরযতিনসহ একাধিক গ্রাম পানির নিচে। এছাড়া ১ নম্বর মনপুরা ইউনিয়নের লঞ্চঘাট, আন্দিরপাড় ও কাউয়ারটেক এলাকার ঘরবাড়ি ও সড়কও পানিতে তলিয়ে গেছে।
  • পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা জানান, নদীর পানি বিপদসীমার ৬০ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে, যার ফলে ব্যাপক প্লাবন দেখা দিয়েছে।
  • এই পরিস্থিতিতে দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়াতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও কাজ করে যাচ্ছেন। তবে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য টেকসই বেড়িবাঁধ ও দুর্যোগ পূর্বাভাস ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর