শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

অধ্যাপক ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক / ১৪৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করেছেন নাহিদ ইসলাম।

বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন নাহিদ ইসলাম ।

তিনি বলেন, “দেশের চলমান পরিস্থিতি, স্যারেরতো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি। তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সাথে দেখা করতে গেছিলাম।”

প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম।

এছাড়াও তথ্য  উপদেষ্টা মাহফুজ  আলম,  জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ন আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর সাথে যমুনার বাসভবনে সাক্ষাৎ করেছেন।

তারা ড. মুহাম্মদ ইউনুস কে প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ না করার জন্য অনুরোধ জানিয়েছেন। এদিকে সকালে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকেও নিজের পদত্যাগের বিষয়ে সহকর্মীদের ইঙ্গিত দিয়েছিলেন বলে জানা গেছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর